বিজ্ঞাপন

ঈদের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর একদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ঈদুল আজহার চূড়ান্ত ক্ষণ গুনছেন। এমন সময়ে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৬ মে) স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৭.১০ ডলার। তবে জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৫৩৬.৮০ ডলারে লেনদেন হয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির অনিশ্চয়তার কারণে তেলের দাম বেড়েছে, যা মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চ মূল্য মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে ভূমিকা রাখতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবুও উচ্চ সুদের হার স্বর্ণের চাহিদাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজারে চলতি বছরের শেষ নাগাদ ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা বাড়ছে। ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৪১ শতাংশ।

এদিকে, বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) তথ্যের দিকে, যা বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এই তথ্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে।

অন্যদিকে, ইউবিএস তাদের চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের মূল্য লক্ষ্যমাত্রা ৪০০ ডলার কমিয়ে ৫ হাজার ৫০০ ডলার নির্ধারণ করেছে। উচ্চ বন্ড ইল্ড ও শক্তিশালী ডলারের ঝুঁকি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬.৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৯.৫৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ৩৭৪ ডলারে নেমে এসেছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কত
দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন