বিজ্ঞাপন

যমুনায় পানি ১১১ সেন্টিমিটার বৃদ্ধি

সিরাজগঞ্জে যমুনা নদীতে প্রতিদিনিই পানি বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বর্ষণের কারণে গত ৫ দিনে যমুনা নদীতে সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্র্র্র্র্হী প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, টানা ৫ দিন ধরে যমুনায় পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন স্থির থাকবে। তবে বন্যার কোন আশংঙ্খা নেই বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন