ময়মনসিংহ জেলার আড়াই হাজার ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ হাজারো মুসুল্লী ঈদের নামাজ আদায় করেন। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহীদ বলেন আমার প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। বিগত দিনের জঞ্জাল পরিষ্কার করে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে ইসলামী মূল্যবোধে রাষ্ট্র কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমপি ময়মনসিংহ বাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়খ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ৫ হাজার টাকা ঈদ উপহার পাঠিয়েছেন । সিটি কর্পোরেশনের প্রশাসক জানান নগরীর সব বর্জ্য সন্ধ্যার আগেই পরিষ্কার করে দিব ইনশাল্লাহ । তিনি ময়মনসিংহ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।এছাড়াও মোমেনশাহী সেনানিবাস, বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠ, পুলিশ লাইন্স, বাংলাদেশ এর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল।
দেখুনঃচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন
পড়ুনঃমৌসুমী আমার ক্রাশ! নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন হাসান জাহাঙ্গীর
ইমি/


