বিজ্ঞাপন

কুইজপ্রেমী ও ফুটবল ভক্তদের জন্য বিশেষ আয়োজন কুইজ বক্স বিডি’র

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশের কুইজপ্রেমী ও ফুটবল ভক্তদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে কুইজ বক্স বিডি। “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬” শিরোনামের এই অনলাইন কুইজ টুর্নামেন্ট আগামী ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। দুই মাসব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতিদিন নতুন নতুন কুইজ, আকর্ষণীয় পুরস্কার এবং মেগা প্রাইজ জেতার সুযোগ।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটি মোট ৮টি স্টেজে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্টেজে থাকবে ১০,০০০ টাকার প্রাইজ পুল, যেখানে সেরা ১৫০ জন পারফর্মার পুরস্কৃত হবেন। এছাড়া পুরো টুর্নামেন্টের সেরা পারফর্মারের জন্য থাকছে মেগা পুরস্কার হিসেবে একটি ব্র্যান্ড নিউ Realme C85 Pro স্মার্টফোন।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন ৫০০ বোনাস পয়েন্ট এবং ১০টি ফ্রি রিট্রাই সুবিধা। এছাড়া প্রতিদিন লগইন করলেই মিলবে অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস।

কুইজ বক্স বিডি জানিয়েছে,“প্রতিযোগিতাটি শুধু জ্ঞানের লড়াই নয়, বরং গতি ও কৌশলেরও পরীক্ষা।” প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট যোগ হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। একই স্কোর হলে যে অংশগ্রহণকারী কম সময়ে কুইজ সম্পন্ন করবে, সে লিডারবোর্ডে এগিয়ে থাকবে।

অংশগ্রহণকারীদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ দিতে রাখা হয়েছে “রিট্রাই মেকানিজম”। এর মাধ্যমে যেকোনো কুইজ পুনরায় খেলে স্কোর ও সাবমিশন টাইম উন্নত করা যাবে।
পাশাপাশি “অ্যামেচার লিগ” নামের একটি ফ্রি কুইজ টুর্নামেন্ট থাকবে। এখানে প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরির কুইজ খেলে পুরস্কার জেতার সুযোগ থাকবে।

পড়ুন: ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন