বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ফুল – জমজমের পানি দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন