বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল। রোববার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির। কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার দলের প্রধান কোচ হুগো ব্রুস।

এদিকে, এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাজিলে ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ, বাংলাদেশে কী হবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন