বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে দলীয় কর্মসূচি না মেনে উল্টো অশ্লীল নাচ-গান ও আনন্দ উৎসবে মেতে ওঠার অভিযোগে জয়পুরহাটের দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম।
সেখানে বলা হয়েছে, গত শনিবার (৩০ মে, ২৬) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হলেও জেলার সোনামুখী ইউনিয়নের এই দুই নেতা কোনো কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অসাংগঠনিক ও অশালীন কর্মকাণ্ডে মেতে ওঠেন, যা দলের জন্য ক্ষতিকর। এই অপরাধে তাদেরকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো।
পড়ুন- লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করে নিলো ইসরায়েল


