নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৭০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১২ টার দিকে জেলার লালপুর উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর বড়াইগ্রামের সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।
এ বিষয়ে জুট মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বলেন, আমার লোকজন কে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মিলের সামনে ট্রাক ভিড়িয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। এতে আমার ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার তদন্ত সাপেক্ষে ডাকাতদের আটক ও মালামাল ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি। ডাকাতরা আমাকে ব্যপকভাবে লোকসানের মুখে ফেলেছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করছি।
পড়ুন- ‘ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন শেখ হাসিনা’


