বিজ্ঞাপন

৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হলো এসএসসি ব্যাচ-১৮

আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসএসসি ব্যাচ-২০ কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ব্যাচ-১৮।

রোববার (৩১ মে) বিকেল ৪টায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে এসএসসি ব্যাচ-১৮। আক্রমণাত্মক ফুটবল খেলে তারা এসএসসি ব্যাচ-২০ এর জালে চারবার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নেয়।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য রেজওয়ান ইসলাম নিরব গোল্ডেন বুট অর্জন করেন। অন্যদিকে, পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাদিক চৌধুরী নির্বাচিত হন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রাকিব হাসান রক্তিম সাধারণ সম্পাদক আকিব ইসলাম, সহ- সভাপতি রাকিব হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক আল মুক্তাদির সাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ২৯ মে এই আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে এসএসসি ব্যাচ ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন ব্যাচ অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাজিলে ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ, বাংলাদেশে কী হবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন