বিজ্ঞাপন

রাজবাড়ীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা

রাজবাড়ীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেল পাঁচটায় সদর উপজেলার চর খানখানাপুর বড় ঈদগা ও কেন্দ্রীয় কবরস্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্কাছ আলী মোল্লার সঞ্চালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল প্রমূখ।

আলোচনা অনুষ্ঠানের আগে চর খানখানাপুর বড় ঈদগা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় কয়েকশ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন