বিজ্ঞাপন

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় জীবন রহমান, মুক্তার হোসেন হিরা ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুরের তয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটসাইকেলে যোগে সিংড়ার দিকে যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়। এ সময় আহত হয় সাইফুল নামে অপরজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


অপরদিকে, গত রাতে একই উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

পড়ুন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন