বিজ্ঞাপন

জালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির ব্যতিক্রমী প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মোটরসাইকেল ঠেলে ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

সোমবার বিকালে ৫টার দিকে শহরের চিত্রামোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এনসিপির জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং কৃষি উৎপাদন খরচ বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

প্রতিবাদ মিছিলে মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ রেখে ঠেলে ঠেলে প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন