বিজ্ঞাপন

নেত্রকোনায় চিকনি বিলে নৌকাডুবি: বেড়াতে এসে নারী ও শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চিকনি বিলে ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১২ বছর বয়সী আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের পার্শ্ববর্তী চিকনি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০)। একই জেলার গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহের ও নুরজাহান দম্পতির মেয়ে নুসরাত (৮)।

আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন- পূর্বধলার বিষম্ভপুর গ্রামের আসমত আলী ও আফরোজা বেগমের মেয়ে। নেত্রকোনার সে বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা ময়মনসিংহ জেলার তারাকান্দা ও গৌরীপুর উপজেলা থেকে পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামে একিন আলী নামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে জমিলা আক্তার ও নুসরাতসহ পরিবারের আরও ৫-৬ জন মিলে বাড়ির পাশের চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় করে ঘুরতে বের হন। ছোট ওই নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠায় বিলের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ সেটি ডুবে যায়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। ডুবে যাওয়া যাত্রীদের মধ্য থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জমিলা আক্তার ও শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “অতিরিক্ত যাত্রীর ভারে নৌকাটি ডুবে যায়। হাসপাতাল থেকে দুইজনের মৃত্যুর বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। আহত শিশু মিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আকস্মিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বিষম্ভপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন