বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন।
বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মইনুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।
বক্তারা উল্লেখ বলেন সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান খুলশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছেন।
সচেতন গ্রাহক ফোরামের জেলা সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যবসার জন্য ২৩২ কোটি টাকায় ঋণ দেয়া হয়ে
এমন অনেক নাম সর্বস্ব সংগঠনকে ঋণ দেয়া হয়েছে যা ছিলো মুলত লুটপাটের অংশ।
সংগঠনের আহবায়ক মোস্তাকিমুল ইসলাম জানান, আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই অন্যথায় কর্মসুচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন