বিজ্ঞাপন

হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ ‘আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান আজ (২ জুন ২০২৬) মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রণীত এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়। আলোচকরা তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান’-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। এছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও ইসলামী চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে তরফ সাহিত্য পরিষদ। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাঁদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার জালাল উদ্দীন রুমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দীন আহমদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, তরফ সাহিত্য পরিষদের সহ-সভাপতি লেখক দেওয়ান মাসউদ চৌধুরী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সৈয়দ পারভেজ আহমদ, সাংবাদিক রুহুল হাসান শরীফ, মাওলানা নূরুল আমিন, কবি ও ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, পর্যটক নাজির হোসেন হাসু, যুব উন্নয়ন কর্মকর্তা হেসেন শাহ এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহিদ প্রমুখ।

পড়ুন- দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন