বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুরে শিক্ষণীয় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস)-এর আয়োজনে এবং পয়েন্ট ফাউন্ডেশন ও অ্যামপ্লিফাই চেইঞ্জ-এর সহযোগিতায় দিনাজপুরে শিক্ষণীয় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে দিনাজপুর শহরের এনজিও ফোরাম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মনির হোসেন। সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা।

সেমিনারে প্রায় ৬০ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, তাদের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা রয়েছে। কোথাও তিন দিনের, কোথাও ছয় দিনের আবার কোথাও এক মাসব্যাপী প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব সুযোগ-সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীরা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট কোনো একটি কর্মসূচি নয়, সরকারিভাবে যখনই বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আসবে, তখন সেগুলো যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাবে।

পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন