বিজ্ঞাপন

হবিগঞ্জের দিঘলবাগে গ্রামবাসীসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভূমিদস্যুদের মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে সরকারি ভূমি উদ্ধার হওয়ার পর নিরীহ গ্রামবাসীসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভূমিদস্যু হিরা মিয়ার মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী, পুরুষ, শিশু, বদ্ধসহ হাজারো গ্রামবাসী এ মানববন্ধন করেন। মানবন্ধনে বক্তারা বলেন-দীঘলবাগ গ্রামবাসীর ব্যবহারের একমাত্র সরকারি ভূমিটি প্রায় দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন হিরা মিয়া গং।

বিজ্ঞাপন

এক সময় গ্রামবাসী ওই ভূমিতে গরু চড়াইতেন। সেখানে গরু ঘাস খেত। গ্রামবাসীও প্রয়োজনীয় কাজ করতেন। কিন্তু নিজ স্বার্থে পতিত জায়গাটি দখল করে সেখানে পুকুর তৈরী করেছেন হিরা গং। ইতিপূর্বে ওই জায়গা উদ্ধারের জন্য গ্রামবাসীর শালিস বৈঠক হয়। বৈঠকে হিরা মিয়াকে জায়গার দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।


ইতিপূর্বে ওই জায়গা উদ্ধারের জন্য গ্রামবাসীর শালিস বৈঠক হয়। বৈঠকে হিরা মিয়াকে জায়গার দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং হিরা মিয়াকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। হিরা দখল ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীর কাছ থেকে ২৫ হাজার টাকা নিলেও অদ্যবর্তী পর্যন্ত জায়গার দখল ছাড়েননি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানসহ এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনেন।

গত ২০ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি ও ওয়াকফ স্ট্যাস্ট সম্পত্তি ভূমিট উদ্ধার করে দখলমুক্ত ঘোষণা করা হয়। এবং সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়। বক্তারা বলেন-সরকারি জায়গার দখল মুক্ত করার পর পরই হিরা মিয়া তার ভাগ্নে জহিরুল হক সেলিমের সহযোগিতায় গ্রামের ৬জন বিশিষ্ট ব্যক্তিসহ লুকড়া ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা দেবী প্রসাদ করকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করে হিরা মিয়া গং সরকারি জায়গা আবার দখলের পায়তারা করছে।

এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে গ্রামবাসী উদ্ধারকৃত জায়গায় ঈদগাহের কাজ করে গত ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। বক্তরা বলেন-অবিলম্বে মামলা প্রত্যাহার করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান এমএ মান্নানের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি সালাউদ্দিন পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী গ্রাম সরকার উসমান আলী, আব্দুল মালেক, আব্দুল মান্নান, শাহিদ মিয়া, সিরাজ মিয়া, আব্দুল্লাহ মিয়া, আরজু মিয়া, কাছুম আলী, সানু মিয়া, আল্লাউদ্দিন মাস্টার, আব্দুল রহিম, ফারুক মিয়া, সফর আলী, নয়ন মিয়া, মোশাহিদ, তৈয়ব আলী, কাজল মিয়া, তারিহ মিয়া, লাউছ মিয়া, আনোয়ার হোসেন, ফজর রহমান, সামছুল ইসলাম, আফরোজ মিয়া, জামাল হোসেন, রুস্তম আলী, উস্তার, সফিক মিয়া, সেলিম মিয়া প্রমুখ।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন