কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মদনের ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সিজার মূল্য ১০হাজার ৪’শ টাকা।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১০২৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ০১টি এক নলা দেশীয় পিস্তল এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সিজার মূল্য ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:কারাগারে নেওয়ার পথে আসামি পলায়ন, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
ইমি/


