বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার গোহালবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হচ্ছে বলে সন্দেহ করা হয়। এ সময় ফিরোজ আলীকে আটক করে চিৎকার চেচামেচি করা হলে আশপাশের লোকজনও জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ঘটনার পর বাড়ির মালিক এমরান হোসেনসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

পড়ুন- মা-বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন