বিজ্ঞাপন

রামিসা ধর্ষণ ও হত্যা: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক আগামীকাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামীকাল যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।

শুনানির দিন সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। সকাল ১০টা ৪৭ মিনিটে সোহেল রানা এবং ১০টা ৫৭ মিনিটে স্বপ্না আক্তারকে আদালতে তোলা হয়। সকাল ১১টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়।

শুনানির সময় বিচারক ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সোহেল রানাকে মামলার সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তার সঙ্গে থাকা ‘ডলার’ নামের ব্যক্তিকে ধরার অনুরোধ জানান। তিনি নিজের সন্তান ও স্ত্রীর কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনাও করেন।

একইভাবে স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন নির্ধারণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে সকাল ১১টা ২৫ মিনিটে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়।

এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন