বিজ্ঞাপন

বিসিবি নির্বাচন বাতিলের রিট খারিজ, নির্ধারিত সময়েই ভোট

বিসিবির চলমান নির্বাচন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির ৭ জুনের নির্বাচন হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। বিসিবির সাবেক ৬ জন কাউন্সিলর এ রিট দায়ের করেন।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি করে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। পরে বিসিবির আইনজীবী জানান, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে৷


এ পর্যন্ত বিসিবির বোর্ড সংক্রান্ত চারটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিসিবির আইনজীবী বলেন, একের পর এক রিট করে আইসিসির কাছে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যে বিসিবির সার্বিক পরিস্থিতি জানতে, দুবাই থেকে আইসিসির দু’জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন৷ তাদেরকেও ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হাইকোর্টের গঠিত নির্বাচন কমিশনার। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন। ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন