বিজ্ঞাপন

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার ৪ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, উপকৃত হবে লক্ষাধিক মানুষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের চারটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের আড়াবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মাকসুদুন্নবী মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এএনএম ইব্রাহিম খলিল, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকৃত সড়কগুলো হলো,ফুলবাড়ীয়া ইউনিয়ন ১. মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক।দৈর্ঘ্য: ১.৪৬০ কিলোমিটার।ব্যয়: ২ কোটি ৭৫ লাখ টাকা।
প্রকল্প: গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
মৌচাক ইউনিয়ন ২. এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস-কাসিমপুর ইউনিয়ন সীমান্ত (ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ) সড়ক।দৈর্ঘ্য: ১.১৬০ কিলোমিটার।ব্যয়: ১ কোটি ৫৯ লাখ টাকা।প্রকল্প: বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩।

মধ্যপাড়া ইউনিয়ন ৩. বারেক মার্কেট-শৈলাখালী (ভায়া কুশলনাথ) সড়ক।দৈর্ঘ্য: ১.৫০ কিলোমিটার।ব্যয়: ১ কোটি ৮০ লাখ টাকা।

ফুলবাড়ীয়া ইউনিয়ন ৪. আরঅ্যান্ডএইচ কে-এনবি পাড়া-বাশাকৈর জিপিএস (ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয়) সড়ক।

দৈর্ঘ্য: ১.০০ কিলোমিটার।ব্যয়: ১ কোটি ১৯ লাখ টাকা।ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “কালিয়াকৈরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চারটি সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে ফুলবাড়ীয়া, মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াত আরও সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের চলাচলে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এলজিইডির কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত উপকরণ ব্যবহার করে সড়কগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা হবে। সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন