বিজ্ঞাপন

দিনাজপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে অতল গভীরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার কালীরবাজার ঘাটে গোসল করতে নেমে প্রথমে নিখোঁজ দুই ব্যক্তিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলেন,ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোটভাই সাদ্দাম ইসলাম (৩২)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক এতথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মান্না ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকার শশুর বাড়িতে গেল রবিবার ঈদের ছুটিতে আসে। আজ বুধবার খানসামা উপজেলার জোয়ার এলাকায় লিচুর বাগান দেখতে গিয়ে আত্রাই নদীতে গোসল করতে নামার পর তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

খানসামা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মান্না ইসলাম নামের একজনকে উদ্ধার করে। এরপর রংপুর থেকে ডুবুরি দল এসে সাদ্দাম ইসলাম কে উদ্ধার করেছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হোন দুই ভাই। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক আগামীকাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন