বিজ্ঞাপন

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতস্থ ভারতীয় দূতাবাস। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়। অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

বিবৃতিতে শোক প্রকাশ করে ভারতীয় দূতাবাস জানায়, তারা কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং নিহত ব্যক্তির পরিবার ও আহতদের সব ধরনের সহায়তা দিতে কাজ করছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ আল-সানাদ জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে মাথায় আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ, অঙ্গচ্ছেদ এবং বিস্ফোরণজনিত জখমের ঘটনা রয়েছে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ওয়ানে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, একটি তেলবাহী জাহাজ ও একটি দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও আঘাত হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এ ছাড়া এক ব্যক্তির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পড়ুন : কুয়েত এয়ারপোর্টে আবারও হামলা, বিমান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন