বিজ্ঞাপন

টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টায় উপজেলার কাউনটার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু খান উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী। এ ঘটনায় পুলিশ ঘটনার জড়িত থাকায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা বলেন, মিন্টু গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি৷ পরে বুধবার গভীর রাতে বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, বুধবার গভীর রাতে অর্ধগলিত অবস্থায় মিন্টু খানের লাশ উদ্ধার করা হয়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

পড়ুন:তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন