বিজ্ঞাপন

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

‎বৃহস্পতিবার (৪ জুন) সকালে নবগঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিনের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল এলাকায় এই ঝটিকা মিছিল বের করে। মিছিলটি রহমতগঞ্জ কবরস্থান থেকে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর দিকে গিয়ে শেয় হয়।

ঝটিকা এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, সকল রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। এসময় জেলা ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দসহ উপজেলা ও থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন