রাজশাহীর চারঘাট উপজেলায় এক সাংবাদিককে মারধর করে ৪ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতায় করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পেশায় সাংবাদিক ও ব্যবসায়ী। এই বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ রুজু করার প্রস্তুতী চলছে।
ভুক্তভোগী মোঃ স¤্রাট আলী। সে সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের জানামুল মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে তারা চাউল এবং আম ব্যবসায়ী। ঘটনার বিষয়ে তার পরিবার ও ভুক্তভোগী জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধায় পুঠিয়া বানেশ^র হাটে ব্যবসার কাজ শেষে স¤্রাট ও তার সহযোগী মোহিদুল বাড়ি ফিরছিল।
অনুমান রাত ৭.৩০টার সময় সরদহ ইউনিয়নের সাহবাজের মোড়ে গেলে ৬-৭ জন তাদের পথ রোধ করে। সরদহ ইউনিয়নের খদ্ধ গোবিন্দপুর গ্রামের শাহিনের ছেলে সোহানসহ অজ্ঞাত ৭জন তাদেরকে আগ্নেয় অস্ত্র দিয়ে প্রান নাশের হুমকি দেয় এবং জিআই পাইপ দিয়ে দুইজনকে মারধর শুরু করে ব্যবসার ৪ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতায় করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স¤্রাট ও মোহিদুল চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদকসহ সকলে ওই সাংবাদিকের ঘটনায় দু:খ প্রকাশ করেছে। ভুক্তভোগী সাংবাদিক স¤্রাট চারঘাট রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক। এই সংগঠন চারঘাট মডেল থানার দ্রুত পদক্ষেপ কামনা করেছে।
চারঘাট মডেল থানার কর্তব্যরত অফিসার নাগরিক টিভিকে বলেন, ভুক্তভোগী অভিযোগের সূত্রে পুলিশ দ্রুত অপরাধীদের আটকের চেষ্ট করবে। অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


