বিজ্ঞাপন

সৈয়দপুরে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার আসামী সবুজ গ্রেফতার

নীলফামারী সৈয়দপুরে ব্যবসায়ী সমুন সিং হত্যা চেষ্টা মামলার মূল আসামী আসাদুল ইসলাম সবুজকে সৈয়দপুরে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার আসামী সবুজ গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৬জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা। এরআগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

গ্রেফতার আসাদুল ইসলাম সবুজ উপজেলার রসুলপুর পাওয়ার হাউজ এলাকার শামুল হকের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আসাদুল ইসলাম সবুজের প্রতিবেশি ব্যবসায়ী সুমন সিংয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সবুজসহ তার দুই ছেলে সেবু ও সিফাতসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সুমন সিংকে হত্যার চেষ্টা করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন সবুজ। অন্যান্যরা সুমন সিং ও তার বাবা রামব্রীজ কর্মকার ও মা শোভা রানী কর্মকারের ওপর হামলা চালয়। তাদের চিৎকারে প্রতিবেশি ও পথচারীরা এেিগয় এলে তারা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে সুমন সিংয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানে সাতাদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন সুমন সিং।

সুমন সিং বলেন, আসাদুল ইসলাম সবুজ ও তার দুই ছেলে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এরআগেও তাদরে হামলার শিকার হয়েছেন তিনি। মামলাও করেছেন একাধিক। তাতেও তারা ক্ষান্ত হয়নি। এখনও সবুজের পালিয়ে থাকা দুই ছেলে সেবু, সিফাত ও তার সন্ত্রাসীবাহীরা আমাদের পুরো পরিবারকে খুন করে লাশ গুমের হুমকি দিচ্ছে। তার আতঙ্কে আমার বৃদ্ধ বাবা-মা বাড়িতে আসতে পারছে না। আমিও ভয়-ভীতির মধ্যেই দিন কাটাচ্ছি। তিনি এ মামলা বাকী আসামীদের আইনের আওতায় শাস্তির দাবি জানান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা চ্ষ্টো মামলার মুল আসামী আসাদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এজাহারভূক্ত প্রত্যেক আসামীকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ দুই মাদক কারবারি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন