বিজ্ঞাপন

পলাশে ফুটবল উন্মাদনা: ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বিশাল র‍্যালি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন ১২০০ ফুট দীর্ঘ এক বিশালাকার পতাকা।

শনিবার (৬ জুন) বিকেলে হলুদ জার্সি পরে শত শত ব্রাজিল সমর্থক ওই বিশাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে শুরু হয়ে ওয়াপদা গেইট প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। সেই সঙ্গে প্লাস্টিক বাঁশির শব্দ ও রঙিন আতশবাজির ঝলকে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখরিত হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পলাশ বাজার এলাকায় ব্রাজিল ভক্তরা ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপেও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতবে।

এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের প্রতীকী জবাব দিতে অনেক ব্রাজিল সমর্থকরা সেভেনআপ পান করার মাধ্যমে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সমালোচনার প্রতিবাদ জানান।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে প্রিয় দলের বিজয় প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চিত্রাঙ্কন ও বিতর্কে বরগুনায় শিক্ষার্থীদের পরিবেশ দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন