বিজ্ঞাপন

ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জে জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াছমিনসহ জেলা পরিষদের কর্মকর্তাসহ বিএনপি দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নতুন প্রশাসক সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের সন্তান। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি কয়েকটি গার্মেন্টেসের সিইও পদে চাকরি করেন।
এ সময় নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম শাহীন বলেন, “আমি ধন্য কৃতজ্ঞ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো।’ ‘বৈষম্যহীনভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কাজগুলো দৃঢ়তার সাথে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ’।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল, আলহাজ্ব আব্দুল কাদের, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আজাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল ইসলাম শাহীনকে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে নিযুক্ত করা হয়।

পড়ুন- ৬ কার্যদিবসে বিচার সম্পন্ন দেশের ইতিহাসে নজিরবিহীন: আইনমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন