বিজ্ঞাপন

চুক্তি মানতে হবে, নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান পরিস্থিতিতে একটি চুক্তি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প থাকবে না। এ খবর জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় রোববার (৭ জুন) রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, এ অঞ্চলের সব সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। তাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। তার ভাষায়, “আমিই সব সিদ্ধান্ত নিচ্ছি… তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের ওপর ইরানের হামলা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার অবস্থান বা আগ্রহে কোনো পরিবর্তন আনেনি। তিনি বলেন, “চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না।”

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, এবার তা বন্ধ কর। আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি কর।”

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেন, “আমি এখনই বিবি (বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম)-কে ফোন করে বলব, ইরানে যেন পাল্টা হামলা না চালানো হয়। তারা উভয়েই নিজেদের মতো করে হামলা চালিয়েছে। আমাদের আর হামলার প্রয়োজন নেই।”

ট্রাম্প আরও বলেন, ইরানের হামলায় কেউ আহত হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাবে না। তবে যদি নেতানিয়াহু পাল্টা হামলার নির্দেশ দেন, তাহলে এ সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে।

এর আগে স্থানীয় সময় রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েল বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

পড়ুন: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন