বিজ্ঞাপন

নেত্রকোনায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে ধরল পুলিশ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একশো গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত তিন যুবকই খালিয়াজুরী সদর পুরানহাটি এলাকার বাসিন্দা। তারা হলেন- আব্দুর রহমান ওরফে মাস্টার আলীর ছেলে মো. সাগর মিয়া (২৫), গিয়াস উদ্দিনের ছেলে মো. মোজাহিদ (২১) ও শাহিন মিয়ার ছেলে আবির মিয়া (১৯)।

সোমবার (৮ জুন) গ্রেপ্তারকৃত আসামিদের জেলা আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম। এরআগে গতকাল (রবিবার) রাতে উপজেলার সদর পুরানহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে

খালিয়াজুরী থানা পুলিশ জানায়, এলাকায় মাদক বেচাকেনা ও সেবন চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় সদর পুরানহাটি এলাকার নামা বেঁড়ি বাঁধ এলাকায়।

সেখানে অভিযান চলাকালে ওই তিন যুবককে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। একটি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা গড়ার লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও নিশ্চিত করেন, আটককৃত তিন যুবকের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন