বিজ্ঞাপন

প্রবাসী ওমর ফারুক হত্যা:আসামী পুলিশের জালে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যা মামলার আসামী লিয়াকত আলী (৩৫)নামের এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার(৭ জুন)রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই)শেখাব উদ্দিন সেলিমও(এসআই)নিংওয়াই মারমার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত লিয়াকত আলী দক্ষিণ রাঙ্গুনিয়া জঙ্গল সরফভাটা মাতব্বর বাড়ীর শামসুল আলমের পুত্র।
উল্লেখ্য,শনিবার (৬ জুন)সকাল ১১টার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে অজ্ঞাতনামা হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে বোয়ারখালী থানা পুলিশ। পরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ও নিহতের পরিবার।

নিহত ওমর ফারুক দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের পুত্র।

নিহতের ভাই মো. রাকিব বলেন, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওমর ফারুক নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান,লিয়াকত আলী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ ব্যাপারে নিহত ওমর ফারুকের পিতা মো. ওসমান বাদী হয়ে বোয়ালখালী থানায় ৩০২/২০১/৩৪/ ধারায় পেনাল কোড, মামলা নং-০৪ রুজু করেছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন