বিজ্ঞাপন

অসচ্ছল সাদিয়ার পাশে ‘মানবতার দুর্গ’, স্বাবলম্বী করতে দেওয়া হলো সেলাই মেশিন

নেত্রকোনার কলমাকান্দায় সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল এক নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’। মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সেলাই মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের উপস্থিতিতে উপহারটি তুলে দেওয়া হয়। উপহার গ্রহণ করেন সদর ইউনিয়নের বিশারা গ্রামের হযরত আলীর মেয়ে সাদিয়া আক্তার। সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত সাদিয়া আক্তার সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তার পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এসময় ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদী, সহ-সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না, সদস্য মিলন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য, উপদেষ্টা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান বলেন, “সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর মহান লক্ষ্য নিয়ে আমাদের সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাদিয়া আক্তারকে নিজের পায়ে দাঁড়াতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদী সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে বলেন, “গত পাঁচ বছর ধরে সংগঠনটি অত্যন্ত সফলতার সাথে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আমাদের এ ধরণের জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ আর্থিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করে বলেন, “স্থানীয় বিত্তবান ব্যক্তি ও আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরও বিস্তৃত পরিসরে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”

সহ-সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না তার বক্তব্যে জানান, শুধুমাত্র সাময়িক সাহায্য নয়, বরং মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তুলতে সংগঠনটি প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ‘মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন’। প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছরে বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে কলমাকান্দা এলাকায় সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক সুনাম ও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান তৈরি, দুর্যোগে ত্রাণ বিতরণসহ নানা কাজে সংগঠনটির সরব উপস্থিতি রয়েছে।

পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন