বিজ্ঞাপন

বন্দী বিনিময় চুক্তির আওতায় ৯১ বাংলাদেশি জেলাকে ফেরত দিল ভারত

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বরে এবং এবছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় জেলে বন্দী রাখে।

বিজ্ঞাপন

পরবর্তীতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক ৯১ জেলে ও ফিশিং বোট গুলো বাংলাদেশেকে হস্তান্তরেরে সিদ্ধান্ত নেয় ভারত ।

সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ ভারতীয় কোস্ট গার্ড ৯১ জন বাংলাদেশি জেলেক ও ৪টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

আজ (সোমবার) দুপুরে ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে।

পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন