বিজ্ঞাপন

যন্ত্রের ছোঁয়ায় মাঠে নতুন সম্ভাবনা

কৃষকের ঘাম আর মাটির গন্ধে গড়ে ওঠে দেশের খাদ্যভাণ্ডার। সেই কৃষিকেই আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষকদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উদ্যোগটির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময় সাশ্রয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমবে, শ্রম সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বাড়বে।
মাঠের পরিশ্রমকে সহজ করতে কৃষকের হাতে প্রযুক্তির এই সহায়তা নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের হাতে আধুনিক যন্ত্র পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে—এমন প্রত্যাশাই সবার।

বিজ্ঞাপন

পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন