বিজ্ঞাপন

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি নারীর সংকট নিরসন করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন-২০২৬) দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ীতে এই বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য শিবানী উড়াওসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে নারীরা নানামুখী সংকটের মুখোমুখি হচ্ছেন। টেকসই ভবিষ্যৎ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সংকট নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের বিকল্প নেই। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভার পর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ রায়সাহেব বাড়ী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিপাহিপাড়ায় ১৫ বছরের ময়লার স্তূপ অপসারণ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন