বিজ্ঞাপন

‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’

গত বছরের ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর সিং। এরপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’  ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। 

বিজ্ঞাপন

তবে এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী তথা ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তার মতে, রণবীরকে এই পুরো ঘটনায় অহেতুক হেনস্তা করা হচ্ছে।  তিনি জানান, রণবীর অত্যন্ত অপেশাদার বা দায়িত্বজ্ঞানহীন কোনো মানুষ নন।

পুনম ধিলোঁর কথায়, ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। বরং ছবিটির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে এই ব্যানারে ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো দারুণ সফল ছবিতে কাজ করেছেন তিনি।’

পুনম আরও জানান, কোনো অভিনেতা কোনো প্রজেক্ট বা চরিত্রে অস্বস্তি বোধ করতেই পারেন, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু রণবীর এখানে অনন্য। কারণ, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এমনকি সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিতেও প্রস্তুত ছিলেন তিনি।

পড়ুন:বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন