বিজ্ঞাপন

নতুন অ্যাকশন ড্রামায় অন্ধ ব্যক্তির চরিত্রে বিজয় সেতুপতি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির আসন্ন নতুন সিনেমা ‘স্লামডগ ৩৩ টেম্পল রোড’-এর অফিশিয়াল টিজার মুক্তি পেয়েছে। সোমবার (৮ জুন) টিজারটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

টিজারে বিজয় সেতুপতির এক অন্ধকার, গম্ভীর ও বিধ্বংসী রূপ দেখা গেছে। একই সাথে এটি যে রহস্য, আবেগ ও ভরপুর অ্যাকশনে ভরপুর একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে, টিজারে তারই ইঙ্গিত মিলেছে। টিজারের শুরুতেই বিজয় সেতুপতির মুখে একটি আবেগঘন ও কড়া সংলাপ শোনা যায়। সমাজের সুবিধাভোগী ও শোষকদের হুঁশিয়ারি দিয়ে তার চরিত্রটি বলে—‘যারা অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

পুরো টিজার জুড়েই পরিচালকেরা মূল চরিত্রটি নিয়ে এক ধরনের রহস্য ধরে রেখেছেন।’

টিজারের বেশ কিছু দৃশ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, এই সিনেমায় বিজয় সেতুপতিকে একজন দৃষ্টিহীন (অন্ধ) ভিক্ষুক ব্যক্তির চরিত্রে দেখা যেতে পারে। সিনেমাটিতে বিজয় সেতুপতির বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সংযুক্তা। এ ছাড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবুকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায় এবং কন্নড় সিনেমার তারকা দুনিয়া বিজয় অভিনয় করেছেন খলনায়কের (ভিলেন) চরিত্রে।

প্যান-ইন্ডিয়া বা সর্বভারতীয় স্তরের এই সিনেমাটি একসঙ্গে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি—এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পড়ুন:বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন