বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড,৭টি দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৬টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হাসেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এদিকে স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহারী দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিক এর দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান।

সাথে সাথে খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানই পুড়ে যায়।

ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, আমাদের দুইটি দোকান ছিল। প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই। ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব শেষ হয়ে গেছে।

মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম বলেন, বিকাশের টাকা, কার্ড ও মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে প্রায় ৭ টি দোকানে প্রায় ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

পড়ুন- সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস-ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন