বিজ্ঞাপন

রূপগঞ্জ পৃথকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬ কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, কায়েতপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো, গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন, বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ, রনি ও কায়েতপাড়া দক্ষিন পাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের পৃথক দল গােলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশী মদ সহ মাদক কারবারি মকবুল হোসেন রানা ও ৫ শ গ্রাম গাজাসহ মাদক কারবারি বাবু লালকে, বরপা বাসস্ট্যান্ড থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিলসহ মাদককারবারি আকাশকে, চনপাড়া পূর্নবাসন কেন্দ্র থেকে ২৫ পিস ইয়াবাসহ মাদককারবারি ফরহাদ হোসেন ও বিপুল পরিমান গাজাসহ মাদককারবারি রনিকে এবং কায়েতপাড়া দক্ষিনপাড়া থেকে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিল মোহাম্মদ দিলুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
মাদক উদ্ধারে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ আরো জানান।

পড়ুন- খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন