বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের শোডাউন

আর মাত্র ১ দিন পরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ খেলা। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা বিদ্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের মুজিব সকড় হয়ে এসএস রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা নিজেদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা অংশ নেন। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ ও উন্মাদনা।

পড়ুন : মাগুরায় জমি বিক্রি করে সাড়ে সাত কি.মি জার্মানির পতাকা প্রদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন