বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস)-এর কার্যালয়ে ‘গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, লেভেল-০৩ (ব্যাচ-০১)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেমসের সভাপতি আবুল মোবারক ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেমসের সহ-সভাপতি মোবাশশের আহমদ এবং নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী। এ সময় প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ১০ জুন থেকে শুরু হওয়া তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণের আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকরা আরও জানান, ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তরুণদের গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সক্ষমতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ড. মো. সাইমুম পারভেজের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জে ৪০ লক্ষ টাকা বিশেষ উন্নয়ন বরাদ্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন