বিজ্ঞাপন

ঝিনাইদহে পান বরজে কাজের সময় বজ্রাঘাতে মৃত্যু

ঝিনাইদহে বজ্রাঘাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে হরিণাকুন্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পান বরজে কাজ করার সময় এ ঘটনা ঘটে ।

মৃত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

এরাকাবাসি সূত্রে জানা যায়, এ ঘটনার সময় ওই কৃষক মাঠে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঐ গ্রামের আলমগীর হোসেন আনান, পোলদাডাঙ্গা গ্রামের মাঠে একটি পান বরজে কাজ করছিল আজিজুল। বিকালে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে বজ্রাগাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

হরিনাকুন্ড থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন