‘ব্যক্তিগত জীবনের অনেকটা সময় তাঁর কেটেছে অন্ধকারে। এক দিকে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। আর এক দিকে মায়ের অসুস্থতা। সেই সময়টা মানসিক ভাবে চাপ তৈরি করেছিল অর্জুনের জীবনে। সেই দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেতা।
ধুরন্ধর’ মুক্তির পর থেকে তিনি সাফল্যে ভাসছেন। মডেলিং থেকে শুরু করেছিলেন কর্মজীবন। তার পরে অভিনয়। সুদর্শন অভিনেতা অর্জুন রামপালের অনুরাগীর সংখ্যা প্রথম থেকেই চোখে পড়ার মতো। অভিনয়েও প্রশংসা পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনের অনেকটা সময় তাঁর কেটেছে অন্ধকারে। এক দিকে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। আর এক দিকে মায়ের অসুস্থতা। সেই সময়টা মানসিক ভাবে চাপ তৈরি করেছিল অর্জুনের জীবনে। সেই দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেতা।
অর্জুন রামপাল জানান, একাকিত্ব ঘিরে ধরেছিল তাঁকে। নিজেকেই যেন হারিয়ে ফেলছিলেন। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, “আমি একাকিত্ব অনুভব করেছি জীবনের একটা সময়ে। আমার বিয়েটা ভেঙে যাচ্ছিল। এটা দুঃখজনক, কারণ ভালবাসা সব সময় একই রকম থাকে না। জীবনে কিছুই স্থায়ী নয়। আমরাও সব সময় বদলাচ্ছি। আর অনেক সময় সেই পরিবর্তনের পথে দু’জন মানুষ একসঙ্গে এগোতে পারে না।”
অর্জুন জানান, সেই সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। কারণ, তাঁর মা ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি বলেন, “সম্ভবত ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। তখন আমার মা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি তাঁকেও হারিয়ে ফেলছিলাম। আমার কাছের মানুষেরাও সরে যাচ্ছিল। তার তিন বছর আগে বাবাকে হারিয়েছিলাম। বন্ধুদের হারাচ্ছিলাম। জীবনে যা কিছু পেতে এত পরিশ্রম করেছি, সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল।
পড়ুন:‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’
দেখুন:পুরো মেক্সিকো জুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা
ইমি/


