সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো সবুর শেখ নামে এক ব্যাক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বিজ্ঞাপন
গতকাল ১১ই জুন দুপুর ৩ টায় র্যাবের স্পেশাল কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফল তলা, দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করে।
এসময় তার নিকট থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। র্যাব জানায়, সুন্দরবনের অন্যতম জলদস্যু বাহিনী ছোট জাহাঙ্গীর বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করে আসছিলেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে।
পড়ুন- ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মাস্ক


