সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের পুরো বাজেটাই জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। এই বাজেটের সফলতা নির্ভর করবে যে বাজেটটি কতটুকু সম্পাদন করতে পারলাম তার উপর।
শুক্রবার (১২ জুন) সকালে বাগাতিপাড়ায় দুস্থ মানুষদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।
এসময় পুতুল বলেন, আপনারা জানেন যে খুবই বাজে একটি অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটটি দিতে হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছি। তবে সেগুলো কোনো বড় প্রজেক্ট এর জন্য নয়। মানুষজনের জীবন মানে উন্নয়নের জন্য। যেমন স্কুল-কলেজে বাচ্চাদের পড়াশোনাতে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ক্যান্সার রোগীদের যেখানে ৫০ হাজার টাকা দেওয়া হতো সেখানে এখন এক লাখ টাকা দেওয়া হবে। কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির চেষ্টা করা হচ্ছে।
বাজেট নিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাজেট নিয়ে তাদের (জামায়াতের) অবজারভেশন থাকতে পারে। বিষয়গুলো তারা আমাদেরকে বলতে পারেন। তবে বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে আমরা বুঝতে পারবো। এই ভঙ্গুর অবস্থায় যেই বাজেটটি দেয়া হয়েছে এটা বেস্ট বাজেট। বলা যায় কৈ এর তেল দিয়ে কৈ ভাজার মতো করে কাজ গুলো করার চেষ্টা করছি। যাতে মূল্যস্ফীতি না ঘটে। প্রত্যেকটি টাকা যাতে মানুষের জীবনের উন্নয়নের জন্য পৌঁছায়।
এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- ইতিহাসের সর্বোচ্চ ঘাটতি বাজেট, অর্থনীতি বিপর্যয়ের আশঙ্কা: মিয়া গোলাম পরওয়ার


