বিজ্ঞাপন

খেলার মাঠে উন্নয়নের প্রতিশ্রুতি, কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা

খেলার মাঠ থেকে যুবসমাজকে মাদকমুক্ত ও উন্নয়নমুখী সমাজ গঠনের আহ্বান জানালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূইয়া। তিনি বলেছেন, কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার কসবার সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্যসচিব জিল্লুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদ।

অনুষ্ঠানে কবীর আহমেদ ভূইয়া বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও সৃজনশীল জীবনের পথে এগিয়ে নেয়। এ কারণে কসবা ও আখাউড়ার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ টুর্নামেন্টের মাঠ সংস্কারের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কসবা উপজেলার তিনলাখপীর বিশ্বরোড এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

কবীর আহমেদ ভূইয়া বলেন, কসবা ও আখাউড়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো পুনর্নির্মাণের জন্য নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ও অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াচর্চার সুযোগ বাড়লে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। এ লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বক্তারা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন