মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক,উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে অনুষ্ঠিত স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠানের স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন, বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার গুনগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচির(ইইএসএস) আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রদর্শনীতে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প,প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।
পরে একই দিন রাতে সাড়ে নয়টার দিকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন হাকিমপুর উপজেলা চত্বরে এসে পৌঁছালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানান এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলায় আগত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রোজেক্ট পরিদর্শন ও উপস্থাপনা শুনেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন।
এরপর হাকিমপুর উপজেলার নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এবারের মেলায় অংশ গ্রহণকরী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রথম, দ্বিতীয় বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বাঁশমুড়ি উচ্চ বিদ্যালয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি সহ অন্য অতিথি বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানান, আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।ক্ষুদে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে তাদের হাত ধরেই আগামী দিনে বিজ্ঞাণ ও কৃষির উন্নয়ন হবে। সেই সাথে দেশের উন্নয়ন এগিয়ে যাবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

