প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, সাধারণত বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, তবে এবার তা ঘটেনি। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কর কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, তবুও বিরোধীদল এ বাজেটকে ইতিবাচকভাবে দেখছে না।
তিনি আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। সেই লক্ষ্যেই কৃষকদের সহায়তায় খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আর/


